কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৭

আপলোড তারিখঃ 2020-12-20 ইং
কালীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৭ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ভোলপাড়া গ্রামের মৃত খোরশেদ মন্ডলের ছেলে শহর আলী মন্ডল (৬৮), জমির মন্ডলের ছেলে মসলেম মন্ডল (৭০) ও শওকত মন্ডল (৫০), বাবর আলী মন্ডলের ছেলে জিয়ার মন্ডল (৪৫), আনছার মন্ডলের ছেলে শাহবুর মন্ডল (৪৫), মিকাইল মন্ডলের ছেলে আলী হোসেন মন্ডল, অলিয়ার মন্ডলের স্ত্রী রুমানা বেগম (২৫), ছরোয়ার মন্ডলের স্ত্রী আমিরণ বেগম (৪৫), আমিরুল মন্ডলের স্ত্রী মালেকা বেগম (১৬) উভয়ের গ্রাম ভোলপাড়া এবং একই উপজেলার শ্রীরামপুর গ্রামের খেলাফত হোসেনের ছেলে কাদের আলী, মমরেজ আলীর ছেলে ঝুমুর মোল্ল্যা ওই গ্রামের তুহিন হোসেন, ইদ্রিস আলী, পলাশ মোল্ল্যাসহ ১৭ জন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)