মেম্বারের পকেটে ভিক্ষুকের টাকা!

আপলোড তারিখঃ 2020-12-20 ইং
মেম্বারের পকেটে ভিক্ষুকের টাকা! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর আমঝুপি ৯নং ওয়ার্ডের মেম্বার মশিউর রহমান ডাবলুর বিরুদ্ধে রঘুনাথপুর আশ্রায়ন প্রকল্পের ভিক্ষুক জোসনা বেগমের মেয়ে সাথী খাতুনের খোরপোশের ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রায় দেড় বছর ধরে টাকার জন্য জোসনা বেগম ও তার মেয়ে সাথী খাতুন ডাবলু মেম্বারের পিছনে পিছনে ঘুরে কোনো কুল কিনারা করতে পারেনি। ভিক্ষুক জোসনা বেগম বলেন, আমার মেয়ে সাথী খাতুনের আশরাফপুর গ্রামের লিটনের সাথে বিয়ে হয়। প্রায় দেড় বছর আগে বনিবনা না হওয়ার কারণে মানব উন্নয়ন কেন্দ্রে (মউক) সালিশির মাধ্যমে ৪০ হাজার টাকার বিনিময়ে আমার মেয়েকে তালাক দেয়। আমার স্বামী মারা যাবার কারণে আমাদের মা-মেয়ের অভিভাবক হিসাবে ডাবলু মেম্বার আমাদের পাশে এসে দাঁড়ায়। ঐ সময় ডাবলু মেম্বার ৪০ হাজার টাকা মউক থেকে বুঝে নেয়। পরে আমরা টাকা চাইলে আমাদের ঘুরাতে থাকে। কয়েক বারে আমাদের ২৫ হাজার টাকা শোধ করেছে। বাকি টাকা চাইতে গেলে মেম্বার উত্তেজিত হয়ে আমাদের মা-মেয়েকে মারধর করার হুমকি দেয়। এনিয়ে আমি বিভিন্ন জায়গায় ধর্না দিয়েও কোনো ফল পায়নি। আমি একজন ভিক্ষুক, লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে সংসার চালায়। কোনো রকমে দু’বেলা খেয়ে না খেয়ে আমাদের দিন কাটে। আমাদের মত অসহায়ের টাকা যদি মেম্বার মেরে খায় তাহলে আমরা আর কোথায় যাবো। আমি এর বিচার চায়। গ্রামবাসী বলেন, ডাবলু মেম্বারের মাধ্যমে সাথী খাতুনের বিয়ের পাঠ চুকে। তবে বিয়ের পাঠ চুকলেও সে তার প্রাপ্য টাকা পায়নি। মেম্বার প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায়। তার ক্ষমতার সামনে আমরা গ্রামবাসী অসহায়। এবিষয়ে অভিযুক্ত মেম্বার মশিউর রহমান ডাবলু সাথীর বিয়ের মিমাংসার বিষয়টি শিকার করে বলেন, ‘সব টাকা দিয়ে দিয়েছি, আর যেটা কম দেওয়া হয়েছে সেটা সালিশিতে খরচ হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)