আলমডাঙ্গায় ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-20 ইং
আলমডাঙ্গায় ৪র্থ শ্রেণির স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মহাবুল হক (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে শ্লীনতাহানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে মহাবুল হকের নামে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযুক্ত মহাবুল হক জোড়গাছা গ্রামের ওমর আলির ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্কুলছাত্রীর পিতা-মাতা একটি কাজের জন্য বাড়ির বাইরে যান। এসময় বাড়িতে স্কুলছাত্রী একা থাকার সুযোগে মহাবুল তাকে বাড়ি ফুসলিয়ে একই এলাকার রসুলের বাঁশবাগানে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় স্কুলছাত্রী চিৎকার করলের এলাকাবাসী ছুটে এলে মহাবুল হক পালিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)