মেহেরপুরে মহিলা কাউন্সিলরসহ ১৮ শিবির কর্মী আটক

আপলোড তারিখঃ 2020-12-20 ইং
মেহেরপুরে মহিলা কাউন্সিলরসহ ১৮ শিবির কর্মী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের সেখপাড়ায় পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি থেকে শিউলি আক্তারসহ ১৮ জন শিবির কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে শতাধিক জিহাদী বই ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের ভাড়া বাড়িতে গোপন বৈঠক চলাকালীন ডিবি পুলিশের একটি দল তাদেরকে আটক করে। মেহেরপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওসি জুলফিকার আলীর নেতৃত্বে একটি দল পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সেখপাড়ায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি ঘেরাও করে। এই সময় শিউলি আক্তারের বাড়িতে শিবিরের একটি গোপন বৈঠক চলছিল। বৈঠক থেকে ১৪টি সাইকেল, ৩টি মোটরসাইকেল, শতাধিক জিহাদী বই, লিফলেট ও ক্যালেন্ডার উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, মেহেরপুর শহরের হঠাৎপাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান (২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালাম সাহার ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস আলী শাহার ছেলে আবুল হাসান (২২), রমিজ উদ্দিনের ছেলে মাহাবুব (১৮), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার (২০), মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসানের ছেলে যুবায়ের হাসান (১৫), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), তাতিপাড়ার নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (১৫), বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ (১৬), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন (১৮), হঠাৎপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৮), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান (১৪), বজলুর রহমানের ছেলে আবু জাফর (১৬), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় (১৫), সেলিম রেজার ছেলে মাসুদ (১৫) ও কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (৪৮)। ঘটনার পরপরই পুলিশ সুপার এস এম মুরাদ আলি এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম সেখানে উপস্থিত হন। পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেন, ‘শিবির কর্মীরা এখানে নাশকতামূলক কর্মকান্ডের জন্য বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে আরও খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে। পরে আটক ব্যক্তিদের মেহেরপুর ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)