জীবননগরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-20 ইং
জীবননগরে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ও মানববন্ধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুকে নিয়ে মাইটিভির মুখোশ অনুষ্ঠানে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় জীবননগর প্রেসক্লাব ভবনে কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু সংবাদ সম্মেলনের আয়োজন করেন। পরে বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, জেলা যুবলীগের সদস্য সালাহ উদ্দীন কবির, পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা। এদিকে, বিকেল ৫টায় জীবননগর বাসস্ট্যান্ড সংলগ্ন উন্মুক্ত মঞ্চের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাইটিভির সিনিয়র রির্পোটার এসকে লিটনের কুশপুত্তলিকা দাহ করা হয়। জীবননগর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশন, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই মানববন্ধনে অংশগ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)