ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জিম, রাস্তার বেহাল দশা!

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জিম, রাস্তার বেহাল দশা! ছবির ক্যাপশন:
গড়াইটুপির তেঘরীতে অবৈধভাবে ড্রেজার মেশিনে তোলা হচ্ছে মাটি আকিমুল ইসলাম: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চুয়াডাঙ্গা সদরের তেঘরী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চলছে। জনসাধারণের রাস্তায় চলাচলে দুর্ভোগ ও ফসলি জমি রক্ষায় স্থানীয়রা সামনে বাধা সৃষ্টি করলেও প্রভাবশালীদের হুমকিতে সরে পড়তে হচ্ছে সবাইকে। তেঘরী, খাড়াগোদা ও মোহাম্মদপুর গ্রামের কয়েকজনের একটি দুষ্টচক্র প্রতিবছরই নবগঠিত গড়াইটুপি ও তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ চাষিদের ভুল বুঝিয়ে তাঁদের চাষের জমিতে পুকুর খননের বুদ্ধি ও মাটি বিক্রির টাকার লোভ দেখিয়ে অবাধে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরী ও গহেরপুর মাঠের মধ্যে থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে প্রতিদিন সকাল থেকে রাত তিনটা পর্যন্ত শত শত ট্রাক্টরে বোঝায় করে চলছে মাটি খননের কাজ। দুটি স্থান ঘুরে দেখা গেছে, ট্রলিতে মাটি উত্তোলন করে পরিবহনের প্রতিযোগিতা চলছে তেঘরী মাদ্রাসাপাড়ায় ও গহেরপুর মাঠে। মাটি ব্যবসায়ী একটি চক্র বিভিন্ন পুকুর ও ফসলি জমি থেকে মাটি বিক্রির হিড়িক চালাচ্ছে শীত মৌসুমের শুরু থেকে। মাটির গাড়ির চোটে স্থানীয় পণ্যবাহী ট্রাক ও যান চলাচলে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে ইতোমধ্যে। এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাটি বিক্রেতারা প্রভাবশালী, তারা বিভিন্ন মানুষের পুকুর থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করে প্রতিবছর। ফসলি জমি ও রাস্তাঘাট রক্ষায় স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ইতোমধ্যে তেঘরী গ্রামের নাসির উদ্দীনের পুকুর থেকে গত কয়েকদিন যাবত খনন করে ট্রাক্টরে নিয়ে যাওয়ায় আশেপাশের সমতল জমির ব্যাপক ক্ষতি ও গ্রামের মধ্যদিয়ে চলাচলের রাস্তায় ওপর মাটির স্তূপ তৈরি ও রাস্তার বিভিন্ন জায়গাতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গা এসিল্যান্ড ইসরাত জাহান কয়েকটি মাটিভর্তি গাড়ি জব্দ করে এবং মাটি না তোলার মুচলেকায় তাদেরকে ছেড়ে দেন। তারপরও তারা আবারও মাটি কাটা শুরু করেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘বিষয়টি আমলে নিয়েছি, তবে রাতের বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। স্থানীয়রা অভিযোগ করেছে, ডজন খানিক ট্রাক্টরের অতিগতিতে চলমান মাটির গাড়ির চলাচলে বড়দের পাশাপাশি রাস্তায় ছোট বাচ্ছাদের চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি অতিদ্রুত সমাধান করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)