মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তাহের শেখ নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বোসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাহের শেখকে আটক করা হয়। তাহের শেখ মেহেরপুর শহরে পুরাতন পোস্ট অফিস পাড়ার সুরত শেখের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার’র নেতৃত্বে বোসপাড়ায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাহের শেখকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)