মেহেরপুরে ইউপি সদস্য আরমান আলীর কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
মেহেরপুরে ইউপি সদস্য আরমান আলীর কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুরে নিজ তহবিল থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছন ইউপি সদস্য আরমান আলী। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। নবগঠিত বারাদী ইউনিয়নের বর্শিবাড়িয়া, পটাপোকা, হাসনাবাদ, মোমিনপুর, কলাইডাঙ্গা বারাদী গ্রাম, পাটকেলপোতা, সিংহাটি, শিমুলতলা, দরবেশপুর, জুগিন্দা শেখপাড়া, কলোনী, রাজনগর গ্রামসহ বিভিন্ন গ্রামের ১ হাজার ২ শ শীতার্ত মানুষের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, সহসভাপতি আব্দুল কুদ্দুস, মেহেরপুর জেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাবেক সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী, ওয়ার্ড যুবলীগের সদস্য ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা কাউছার আলী, কালু মিয়াসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)