আন্দুলবাড়ীয়ায় বিজয় নিশান সাহিত্য ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
আন্দুলবাড়ীয়ায় বিজয় নিশান সাহিত্য ম্যাগাজিন বইয়ের মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের ৪র্থ প্র্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় সংখ্যা ‘বিজয় নিশান’ সাহিত্য ম্যাগাজিন নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সহসভাপতি মোল্লা রকিব উদ্দীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি নারায়ণ ভৌমিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সহসভাপতি মোল্লা রকিব উদ্দীন মাস্টার, সাধারণ সম্পাদিকা কবি আশরাফুন নাহার শোভা, সাংগঠনিক সম্পাদক ও উপন্যাস লেখন আজিজ মোহাম্মদ জুনিয়র, প্রচার সম্পাদক কবি আব্দুল হামিদ ফকিরত, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, তিনটি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, কোষাধ্যক্ষ ও কবি শংকর প্রামাণিক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)