উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন ছবির ক্যাপশন:
নৌকাকে জয়যুক্ত করতে ভোট চাইলেন প্রফেসর ডা. মাহবুব মেহেদী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, হাসপাতাল রোড, হাসপাতাল মোড়ে, মসজিদ পাড়ায়, তালতলা, হাজরাহাটি, রেলপাড়া, কলেজ রোড, সিনেমা হল রোড, বেলগাছি রেলগেটসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী লিফলেট বিতরণসহ নৌকায় ভোট চান। নৌকাকে জয়যুক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বানও জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার যে উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীকে জাহাঙ্গীর আলম মালিক খোকনকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নৌকার কোনো বিকল্প নেই। আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন। আমরা কেউই নৌকার বাইরে নয়। বর্তমান সরকার উন্নয়নমূলক কর্মকাণ্ড দিয়ে দেশবাসীর সেবা করে যাচ্ছেন। আমাদের চুয়াডাঙ্গা পৌরসভা একটি আধুনিক পৌরসভা হিসেবে সর্বস্তরে সমাদৃত হয়ে উঠবে। এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি আবু হোসেন, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, খায়রুল ইসলাম, প্রদীপ কুমার, বজলুর রহমানসহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)