কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোল্ডস্টার চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোল্ডস্টার চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোল্ডস্টার চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কার্পাসডাঙ্গা গোল্ডস্টার বল্লভপুর একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। জয়ী দলের পক্ষে জিহান ও তাইবুর একটি করে গোল করেন। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন তাইবুর। খেলাটি পরিচালনা করেন আবু বক্কর, মো. রফিকুল ইসলাস ও আব্দুস সামাদ। খেলা শেষে দু’দলকে পুরস্কৃত করা হয়। কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে কমিটির সভাপতি ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হকের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকুর রহমান, সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, আব্দুল হাকিম মেম্বর, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সহসভাপতি সাজেদুল বিশ্বাস মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, কমিটির সাধারণ সম্পাদক আশুব্বার রহমান বাবু, কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল মতিন খসরু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন প্রিন্স সাজ্জাদ, সঞ্চালনায় ছিলেন তুহিন আক্তার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)