ছবির ক্যাপশন:
৪ শ কোটি টাকা লোকসান নিয়ে মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন
প্রতিবেদক, কালীগঞ্জ:
প্রায় ৪ শ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ২০২০-২০২১ মাড়াই মৌসুমের শুভ উদ্ধোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মিলের ডোঙ্গায় আখ ফেলে মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু ও মোচিকের মহাব্যবস্থাপক কৃষি আহসান হাবিব। উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শাজাহান শেখ ও একের অধিক আখ ফলন করায় কৃষক আনোয়ার হোসেনের হাতে সম্মাননা-স্বরুপ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এমপি আনার।
উল্লেখ, চলতি মাড়াই মৌসুমে চিনিকলটি প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৪ শ মেট্রিক টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর চিনি আহরণের হার ধরা হয়েছে ৬.২৫%। মিলটির কার্যক্রম চলবে ১২১ দিন। এ মিলের অধীনে আখচাষি রয়েছে প্রায় ৫ হাজার।
