ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সম্পাদক সিরাজ সামজী গুরুতর অসুস্থ অবস্থায় কুষ্টিয়ার ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তিনি আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের মৃত সামছদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত চোখের ছানি, ডায়াবেটিস, হ্নদরোগসহ নানা রোগে ভুগছেন। ১৯৬৫ সালে সপ্তম শ্রেণিতে লেখাপড়া কালে কবিতা লেখায় তাঁর হাতে খড়ি হয়। ১৯৮৪ সালে আলমডাঙ্গা লেখক শিবির ও ১৯৯২ সালে তিনি সাহিত্য পরিষদ গঠন করেন। সিরাজ সামজী আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আজীবন সদস্যপদ লাভ করেন। তাঁর নিজের লেখা ৬ টি বই প্রকাশিত হয়েছে। ঢাকা ধরিত্রী প্রকাশন থেকে তার লেখা ৫ টি কবিতার বইয়ের সংকলন-২ প্রকাশিত হয়েছে। এর আগে সংকলন ১ প্রকাশিত হয়েছে। এছাড়াও ২৫ টি যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। তাঁর আশু রোগ মুক্তি কামনা করেছেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, সহসভাপতি আসিফ জাহান, সাংগাঠনিক সম্পাদক কবি গোলাম রহমান চৌধুরি, গাঙচিল সাহিত্য পরিষদের সভাপতি জামিলুর রহমান, সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, শামিম রেজাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
