দত্তনগরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সরোয়ার-শাহজান জুটি চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2020-12-18 ইং
দত্তনগরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে সরোয়ার-শাহজান জুটি চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: জীবননগর উপজেলার পাতিলা দত্তনগর বীজ উৎপাদন খামারের মুজিবশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিজয় দিবস দ্বৈত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাতিলা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক খামার মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপ-পরিচালক দেলোয়ার হোসেন, উপ-পরিচালক মজিবর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান, উপ-পরিচালক সঞ্জয় দেবনাথ, সাংবাদিক সালাউদ্দিন কাজল ও জীবননগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাংবাদিক আকিমুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া খামারে আলোকসজ্জা, সংগীত সন্ধ্যা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)