কৃষক হত্যার দায় স্বীকার করে আদালতে ভাবীর জবানবন্দি

আপলোড তারিখঃ 2020-12-18 ইং
কৃষক হত্যার দায় স্বীকার করে আদালতে ভাবীর জবানবন্দি ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় কৃষক রিপন হত্যার দায় স্বীকার করেছেন নিহতের মেজ ভাইয়ের স্ত্রী ফরিদা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে হত্যার বিস্তারিত বর্ণনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম। ওসি জানান, নিহত রিপন ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের চররুপদহ গ্রামের মৃত আব্দুল বারিক বিশ^াসের ছেলে। হত বুধবার বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয় তার। এ ঘটনায় নিহতের শ্যালক উপজেলা যুবলীগের সেক্রেটারি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেন। ৯ই ডিসেম্বর রাত সাড়ে ৮টা থেকে নিখোঁজ ছিলেন রিপন। ঘটনার দিন বাড়ির পাশের মাঠে ধান পাহারা দিতে যান তিনি। এ হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে নিহতের মেজ ভাইয়ের স্ত্রী ফরিদাকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালতে হাজির করা হলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রী মিলে রিপনকে হত্যা করেছেন বলে স্বীকার করেন ফরিদা। ওসি আরও জানিয়েছেন, রিপনকে প্রথমে হাত-পা বেধে দা দিয়ে কুপিয়ে হত্যার পরে চাঁদর দিয়ে মুড়িয়ে লাশ বাড়ি পাশের ডোবাতে মাটি চাপা দেয় ঘাতকরা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মেজ ভাইকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। ইতোমধ্যে হত্যার সময় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)