ফেনসিডিল ও ভারতীয় কসমেটিক্স-সামগ্রী উদ্ধার

আপলোড তারিখঃ 2020-12-18 ইং
ফেনসিডিল ও ভারতীয় কসমেটিক্স-সামগ্রী উদ্ধার ছবির ক্যাপশন:
দর্শনার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল ও ভারতীয় কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বিজিবি। গত বুধবার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত বুধবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ধান্যবড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৪ হাজার ৮শ টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। এদিকে, গত বুধবার বিকেল চারটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের পুকুর পাড় থেকে ১২৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস-সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৯ শ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)