ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, অটোবাইক শ্রমিক ইউনিয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিয়ার রহমান, রমজান আলী বিশ্বাস, জয়নাল আলী, মুলুকচাঁদ, আকরাম হোসেন, সুমন ইকবাল, আসগর, শান্তি, মণ্টু, জনি, কালু, বিল্লাল, মজিদ, আলিউল, ফয়সাল, মুসাফ, হোসেন, হারান, আব্দুর রহিম, শরিফুল, কালাম, রেজাউল, লাল্টু, খালিদ, আনোয়ার, মুক্তার, আলামিনসহ ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
