মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মোহাম্মদ আলী

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন মোহাম্মদ আলী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও স্বীকৃতি না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ আলী। তাঁর দাবি, ভারতের মাজদিয়া ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি। মাজদিয়া ক্যাম্পের সনদপত্র, তৎকালীন থানা কমান্ডারের সনদপত্র, এলাকার ষাটোর্ধ্ব বয়সের মানুষের তাঁর মুক্তিযুদ্ধ করার পক্ষে স্বাক্ষরিত এফিডেফিট, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, থানা ও জেলা কমান্ডারের সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বার বার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফরম পূরণ করেও তাকে অর্ন্তভুক্ত করা হয়নি মুক্তিযোদ্ধা হিসেবে। দামুড়হুদার রঘুনাথপুর গ্রামের মৃত. শপি উদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ আলী (৫৮) বলেন, ভারতের মাজদিয়া ক্যাম্পে ট্রেনিং নিয়ে আমি মুক্তিযুদ্ধে অংশ নিই। মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার তার সনদপত্র দিয়েছে। গ্রামের বয়স্ক মানুষেরা ভালো করেই জানে, আমি মুক্তিযুদ্ধ করেছি। তাই তারা সেই সম্মান আমাকে দেই। আমি প্রত্যেকবার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই ফরম পূরণ করি। কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অর্ন্তভুক্ত করা হয়নি। যথেষ্ট প্রমাণপত্র থাকা সত্বেও এমন কেন করা হচ্ছে, সেটা আমি জানি না। তবে, আমার দাবি সঠিকভাবে যাচাই-বাছাই করে জীবনের শেষ মুহূর্তে অন্তত মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)