ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর জেলা কারাগারে নাজমা খাতুন (৩০) নামের এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরের দিকে মেহেরপুর জেলা কারাগারের মহিলা ওয়ার্ডের একটি কক্ষে গলায় গামছা পেঁচিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। গতকাল ভোরের দিকে কারা কর্তৃপক্ষ নাজমা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে নাজমাকে মৃত ঘোষণা করেন। নিহত নাজমা খাতুন মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের মাজহারুল ইসলামের স্ত্রী। কারাগার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই নাজমা খাতুনের মেয়ে কল্পনা খুন হয়। এ খুনের অভিযোগে মেহেরপুর সদর থানায় নাজমার নামে একটি মামলা দায়ের করা হয়। এসময় পুলিশ নাজমাকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
