মেহেরপুর সমবায় অফিসের ৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
মেহেরপুর সমবায় অফিসের ৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা সমবায় অফিসের ৫ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেলা সমবায় অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত সরেজমিনে তদন্তকারী কর্মকর্তা ইদ্রিস আলী, গাংনী উপজেলা কর্মকর্তা মিলন কুমার দাস, জেলা সমবায় অফিসের পরিদর্শক এইচ এম শাহরিয়ার, হিসাবরক্ষক হাফিজুর রহমান এবং অফিস সহকারী পারভেজ আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, মুজিবনগর উপজেলা কর্মকর্তা অশোক কুমার দাস, জাহাঙ্গীর আলম, পরিদর্শক নুরুজ্জামান, হুমায়ন কবীর, সহকারী পরিদর্শক রোকনুজ্জামান তুষার প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)