আলমডাঙ্গায় মহান বিজয় দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
আলমডাঙ্গায় মহান বিজয় দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মহান বিজয় দিবস পালনের লক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আলমডাঙ্গার ফায়ার সার্ভিস এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক কামরুজ্জামান বকুল। বিশেষ অতিথি ছিলেন গোলাম মোস্তফা বিশ্বাস, মিজানুর রহমান, সাবেক কমিশনার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু। হাফিজুর রহমান চমকের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন জিল্লুর রহমান ওল্টু, মতিয়ার রহমান মল্লিক, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি রফি উদ্দিন, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, হারদী বিএনপি নেতা প্রবাস খান, যুবদল নেতা মখলেছুর রহমান মুকুল, ছালাম শাহ, সুমন, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরি, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম কনক, ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব রাসেল আহম্মেদ প্রমুখ। সভায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালনের উদ্যোগ গৃহীত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)