এসএসসি ২০১৪ চ্যাম্পিয়ন, ২০০৮ ব্যাজ রানার্সআপ

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
এসএসসি ২০১৪ চ্যাম্পিয়ন, ২০০৮ ব্যাজ রানার্সআপ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০১৪ ব্যাজ চ্যাম্পিয়ন এবং ২০০৮ ব্যাজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (চাঁদমারী মাঠ) খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ভিজে সরকারি উচ্চবিদ্যালয়েরর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বিলাল হোসেন, ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, অন্যতম স্পন্সর চুয়াডাঙ্গা টেলিকমের সত্বাধিকারী হুমায়ন কবির জোয়ার্দ্দার রিমু, সমবায় নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও নন্দনের সত্বাধিকারী সুমন পারভেজ খান, দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমরান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য টুটুল প্রমুখ। প্রথমবারের মতো চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ এর আয়োজন করে ভিজে স্কুলের এসএসসি ২০১৪ এর ওয়াজেদ ও নাহিদ এবং এসএসসি ২০১৬ এর তুর্য ও রুপক। আয়োজনে সার্বিক সহযোগিতা করেন জনি, আফ্রিদি, রাতুল, মুকিত, অশ্রু, হাসিব প্রমুখ। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করে নিলয়। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ খেলায় ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের ২০০৮ থেকে ২০২০ পর্যন্ত মোট ১০টি এসএসসি ব্যাজ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় টসে জিতে ব্যাট করে ২০০৮ ব্যাজ। তারা ৮৭ রানের টার্গেট দিলে ১ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে ২০১৪ ব্যাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)