নৌকাকে বিজয়ী করার লক্ষে টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ

আপলোড তারিখঃ 2020-12-16 ইং
নৌকাকে বিজয়ী করার লক্ষে টোটন জোয়ার্দ্দারের পথসভা ও গণসংযোগ ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার ০৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরল ইসলাম জোয়ার্দ্দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, ৬নং ওয়ার্ড সভাপতি মো. শাহজামাল মুন্সি ও সাধারণ সম্পাদক মো. ইন্তাজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা পিন্টু, গোলাম রসুল বিশ্বাস, রবি শেখ, ওহিদ মুন্সি, সারজেত শেখ, গেন্দু জোয়ার্দ্দার, হান্নান জোয়ার্দ্দার, শরীফ, সিলু মন্ডল, হামিদুল শেখ, ছাত্রলীগ নেতা হাসিবুল, সুমন, সাগর, শান্ত, ইমরান, যুবলীগ নেতা সাগর জোয়ার্দ্দার, আকতার মাস্টার, মমিন মন্ডল, তুহিন, বাবুল, টারজান, বিপু, বাধন, হাবিবুর, শরিফ, রাজু, আলম, হারেজ, মুকুল, খায়রুল, বোরহান, আলামিন, নাজমুল, হাসানসহ ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)