দামুড়হুদায় ভারতীয় কসমেটিক্স সামগ্রী ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
দামুড়হুদায় ভারতীয় কসমেটিক্স সামগ্রী ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী চালিয়ে ভারতীয় কসমেটিক্স সামগ্রী ও ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল সোমবার ও গত রোববার পৃথক অভিযানে এসব চোরাচালান উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধীনস্ত ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আঙ্গুর ভূঁইয়া ফোর্স নিয়ে দর্শনা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের পূর্বপাড়া থেকে অভিযান পরিচালনা করে ১,১৭৮ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস-সামগ্রী উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬১ হাজার ৬০ টাকা। উদ্ধার হওয়া মালামাল দর্শনা কাস্টমস অফিসে জমা করা হয়েছে। অপর দিকে, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধীনস্ত মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার হেলাল উদ্দিন ফোর্স নিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত মুন্সিপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিল চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)