আমঝুপিতে সড়কে কলাগাছ ফেলে ছিনতাই!

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
আমঝুপিতে সড়কে কলাগাছ ফেলে ছিনতাই! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়কে কলাগাছ ফেলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত নয়টার দিকে আমঝুপি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা ছিনতাইকারীদের হাতে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। আহতরা হলেন- আমঝুপি ইসলাম নগর এলাকার রহমান, আশাদুল ও রংমিস্ত্রি আবুল কালাম। জানা যায়, গতকাল রাত নয়টার দিকে আমঝুপি বাজার থেকে মোটরসাইকেলযোগে রহমান ও আশাদুল বাড়ি ফিরছিলেন। পথের মধ্যে রাস্তার ওপর কলাগাছ পড়ে থাকতে দেখে নামলে কয়েকজন ছিনতাইকারীরা তাঁদেরকে বেধড়ক মারধর করে টাকা ও মোবাইল কেরে নিয়ে পাশের আমবাগানে বেঁধে রাখে। এসময় ওই রাস্থা দিয়ে ফিরছিলেন রংমিস্ত্রি আবুল কালাম। ছিনতাইরাকীরা তাঁর মোটরসাইকেল থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। আবুল কালাম টাকা দিতে না চাইলে ছিনতাইকারীরা তাকেউ মারধর করলে চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে আসে। এসময় ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এবিষয়ে স্থানীয় মেম্বার আবুল কাশেম বলেন, ‘বর্তমানে এই এলাকাতে ছিনতাই বেড়েছে। আমঝুপি ইউনিয়নের বিভিন্ন রাস্তাতে ছিনতাই হচ্ছে। প্রশাসনের নজর দেওয়া অতি জরুরি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)