জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষসহ ৮ শিক্ষক!

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
জুতা পায়ে শহীদ মিনারে অধ্যক্ষসহ ৮ শিক্ষক! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নের হাজি আরশাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ৮ শিক্ষক শহীদ বুদ্ধীজীবী দিবসে জুতা পায়ে শহীদ মিনারে উঠে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টায় জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসে তারা কথিত শ্রদ্ধা জ্ঞাপনের নামে জুতা পায়ে শহীদ মিনার অবমাননা করেন। জুতা পায়ে সেই শ্রদ্ধা জ্ঞাপনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছবিটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে গিয়ে উল্টো সম্মানহানী ঘটনানো হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. এ কে এম মোত্তালেব হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘সকালে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসি। দীর্ঘদিন কলেজ বন্ধ থাকায় শহীদ মিনারে ধুলা-বালি জমে এবং আমি শিক্ষকদের জুতা খুলার পরামর্শ দিলেও আমার কথা তারা এড়িয়ে যায়। পায়ে ধুলাবালি ও ময়লা লাগার অজুহাতে সবাই জুতা পায়ে শহীদ মিনারে ওঠে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)