আলমডাঙ্গার আড্ডা কফি হাউজের মালিকের জেল

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
আলমডাঙ্গার আড্ডা কফি হাউজের মালিকের জেল ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় পুলিশের অভিযানে আড্ডা কফি হাউজ থেকে গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়েছে। গতকাল সোমবার আলমডাঙ্গা রেল স্টেশন এলাকায় অবস্থিত আড্ডা কফি হাউজে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার ও প্রতিষ্ঠান মালিক রনিকে (২৫) আটক করে পুলিশ। আটক রনি আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মণ্ডল পাড়ার ঠাণ্ডুর ছেলে। পরে পুলিশ বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হুমায়ন কবিরকে অবহিত করে। এসময় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯ এর ১/গ ধারা অনুযায়ী মাদক সেবনকারী রনিকে এক হাজার টাকা জরিমানা ও পনের দিনের কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)