গাংনীর হোগলবাড়িয়ার ভূমি দুস্য বাচ্চু ও ফারুক গ্যাংয়ের তান্ডব :ভাংচুর ও গাছ কর্তনের অভিযোগ

আপলোড তারিখঃ 2017-04-10 ইং
গাংনীর হোগলবাড়িয়ার ভূমি দুস্য বাচ্চু ও ফারুক গ্যাংয়ের তান্ডব :ভাংচুর ও গাছ কর্তনের অভিযোগ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের বাচ্চু ও ফারুক গং হামলা চালিয়ে কয়েকজন  হতদরীদ্র মানুষের বাড়ি ঘর ভাংচুর ও গাছ কর্তন করেছে। এঘটনায় তাৎক্ষনিক ভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রনে নেয় এবং তাদের উপর পরে কোন ধরনের হামলা ও কোন প্রকার সমস্যা যেন না হয় সে জন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ^াস দেন। জানা গেছে,  উপজেলার হোগলবাড়িয়া গ্রামের হতদরীদ্র আজহার আলীর ছেলে লিয়াকত, হাসেম আলীর ছেলে ওয়ারেস আলী, বিশু মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, জুলহাসের ছেলে মিরাজ আলী, রহমত আলীর ছেলে কালু হোসেন, হারুর ছেলে মেগা খুব সল্প টাকায় একজনের দখলে থাকা জমি অল্প অল্প টাকা দিয়ে একেক জন তিন থেকে ৫ কাঠা করে জমি ক্রয় করে। কিন্তু সম্প্রতি হোগলবাড়িয়া গ্রামের গোলাম সরোয়ারের ছেলে বাচ্চু ও  নসকর মন্ডলের ছেলে ফারুক গং তাদের নিকট অনৈতিক সুবিধা দাবি করে। তারা না দিতে চাইলে তাদের উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে গত কয়েকদিন আগে বাচ্চু ও ফারুক গং তাদের ক্যাডার বাহিনী নিয়ে হামলা চালায় এসময় কয়েকটি টিনের সেড ও বিভিন্ন বৃক্ষ কর্তন করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এসময় তাদের হামলা থেকে বাচতে ভুক্তভোগি অসহায় পরিবারের সদস্যরা মাঠে পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানার এসআই শংকর কুমার ঘোষের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স তাদের উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। এসময় হামলাকারীরা গা ঢাকা দেয়। পরে হামলা কারী বাচ্চু ও ফারুক গংকে সতর্ক করে দেয়। পরবর্তিতে এমন ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভাবে মামলা নিয়ে তাদের আটক করা হবে। হামলার  শিকার হতদরীদ্র রফিকুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন জানান, নিজেদের জমি-জমা না থাকায় আমরা এখানে সল্প কিছু জমি অল্প টাকায় ক্রয় করে বসবাস করছি কিন্তু হঠাৎ জমির মালিকানা দাবি করে অনৈতিক সুবিধা চাচ্ছে গ্রামের কয়েকজন ব্যক্তি তাদের সুবিধা না দেওয়ায় এ হামলা। হামলা কারী বাচ্চু জানান, আমার দাদার নামে পাওয়ার অফ এট্যানি আছে এ জমি ভারতীয় হিন্দুদের তারা আমার দাদাকে করে খাওয়ার জন্য জমিটি দিয়েছেন। অন্যজন মালিকানা দাবি করে তিন থেকে চার মাস আগে জমি বিক্রি করে দেয়। এদিকে তিন থেকে চার মাস আগে জমি বিক্রি করা হলেও এতো দিন পরে কেন বসবারত অসহায় মানুষ গুলোর উপর হামলা কেন এমন প্রশ্নের উত্তর মেলেনি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, হামলার ঘটনায় তাৎক্ষনিক ফোর্স পাঠানো হয়েছিল। এবং হতদরীদ্র মানুষ গুলো যাতে শার্ন্তি পূর্ণ ভাবে বসবাস করতে পারে সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)