গাঁজা-তাড়িসহ আটক পাঁচজনের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
গাঁজা-তাড়িসহ আটক পাঁচজনের কারাদণ্ড ছবির ক্যাপশন:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া নিলার মোড়ের মৃত হায়দার আলীর ছেলে আবুল হোসেন (৪২), পৌর এলাকার সাতগাড়ি পুরাতনপাড়ার একছেদ আলীর ছেলে জিনারুল মিয়া (৩৮), আলমডাঙ্গার বলিয়ারপুর ঈদগাহপাড়ার আনিসুর সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), বলিয়ারপুর দমদমাপাড়ার হাসিবুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৮) এবং বলিয়ারপুর মোড় এলাকার মৃত আকসার আলীর ছেলে হাকিম আলী (৪৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ ও সহকারী উপ-পরিদর্শক আকবর হোসেন ফোর্স নিয়ে পৌর এলাকার সুমিরদিয়া নিলার মোড় থেকে আবুল হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ এবং সকাল ৯টার দিকে সাতগাড়ি থেকে জিনারুল মিয়াকে ২শ’ লিটার তাড়িসহ আটক করা হয়। বিকেল চারটার দিকে আলডাঙ্গার বলিয়ারপুর ঈদগাহপাড়া থেকে আব্দুর রাজ্জাককে ২০ গ্রাম গাঁজাসহ এবং একই এলাকা থেকে আলমগীর হোসেনকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবুল হোসেনকে ২শ’ টাকা জরিমানাসহ ৪ মাসের, জিনারুল মিয়াকে ৫শ’ টাকা জরিমানাসহ ১৫ দিনের, আব্দুর রাজ্জাককে ৫শ’ টাকা জরিমানাসহ ৪ মাসের এবং আলমগীর হোসেনকে ১শ’ টাকা জরিমানাসহ ৪ মাসের কারাদণ্ড প্রদান করেন। এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একই টিম আলমডাঙ্গার বলিয়ারপুর তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে হাকিম আলীকে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)