জাতীয় নৃত্য প্রতিযোগিতায় জীবননগরের সাফা ও সারা চূড়ান্ত পর্বে বিজয়ী

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় জীবননগরের সাফা ও সারা চূড়ান্ত পর্বে বিজয়ী ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের আয়োজনে করোনাকালীন অনলাইনভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতায় জীবননগরের মেয়ে সাউদিয়া রহমান সাফা ও সারা রহমান জাতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। গত ১৮ অক্টোবর শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত রোববার শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল রহমান হেলো সরকার ও সাধারণ সম্পাদক লায়ন মুজিবর রহমান হাওলাদার আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীদের ফলাফল ঘোষণা করেন। সাউদিয়া রহমান সাফা ও সারা রহমান আপন দুই বোন ও জীবননগরের সাংবাদিক কাজী সামসুর রহমান চঞ্চলের মেয়ে। জীবননগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাউদিয়া রহমান সাফা লোক নৃত্য ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ইতোপূর্বে সাফা জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সাধারণ নৃত্য, লোক নৃত্য ও ভরত নাট্যম নৃত্য জাতীয় পর্যায়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এছাড়াও দেশ-বিদেশে নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের সুনাম বয়ে আনে। জীবননগর দৌলতগজ্ঞ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সারা রহমান ‘ক’ গ্রুপে সাধারণ নৃত্য জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)