চুয়াডাঙ্গায় নৌকার পক্ষে নঈম জোয়ার্দ্দারের নেতৃত্বে জেলা যুবলীগের মিছিল

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
চুয়াডাঙ্গায় নৌকার পক্ষে নঈম জোয়ার্দ্দারের নেতৃত্বে জেলা যুবলীগের মিছিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পক্ষে মিছিল করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে শহিদ হাসান চত্বর থেকে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে টাউন ফুটবল মাঠে যেয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছে, তার হয়ে আমাদের কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে, নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। নৌকার পক্ষে আরও জোরালো হয়ে কাজ করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, সদস্য হাফিজুর রহমান হাপু, সাজিদুর ইসলাম লাবলু, আলমগীর আজম খোকা, শরীফ হোসেন দুদু ও অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ। আরও উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বনফুল, সহসভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক জান্টু, বারাদী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক শরিফ উদ্দীন, জেলা আওয়ামী যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, আলী ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, রাসেল, টুটুল, লোকমান, আলিম, আসাদ, বক্কর, সাদিকুর, দীপু, কবির, সজল, বাচ্চু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)