ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণা, দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণা, দুই যুবক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহিদ ও উজ্জ্বল হোসেন নামে দুই যুবককে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশ। গত শনিবার রাতে যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতারণা করে উপার্জিত ৬২ হাজার টাকা, বেশ কয়েকটি মোবাইল ও সিম। প্রতারক উজ্জ্বল বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের রফিকুল ইসলাম খোকন ও জাহিদ শার্শা উপজেলার বেনাপোল পোর্ট এলাকার বড় আঁচড়া গ্রামের শামসুজ্জোহার ছেলে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরও জানান, এ ধরনের অপরাধের তথ্য পেয়ে পুলিশ মোবাইল ট্রাকিং করে এই চক্রের দুজনকে শনাক্ত করা হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাঁদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)