প্রেসক্লাবে জরুরি সভা, থানায় মামলা দায়ের

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
প্রেসক্লাবে জরুরি সভা, থানায় মামলা দায়ের ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক হাবিবের ওপর হামলায় প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা প্রেসক্লাবের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের ওপর নগ্ন হামলার প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আট দিন অতিবাহিত হওয়ার পরও মামলা না হওয়া এবং আসামি আটক না হওয়ায় এ জরুরি সভার আয়োজন করে প্রেসক্লাব। গতকাল রোববার বেলা ১১টার দিকে দামুড়হুদা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নূরুন্নবী, সিনিয়র সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সহসভাপতি জাহিদুল ইসলাম মুকুল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলন, সহসাধারণ সম্পাদক রতন, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান কাজল, তাসির আহাম্মেদ, ফয়সাল তানজির, মিরাজুল ইসলাম মিরাজ, সুজন প্রমুখ। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে কোমরপুর গ্রামের বিল্লালের ছেলে বকুল ও সুকলালের ছেলে সোহাগের নামে মামলা করেচেন। মামলা নম্বর ৩, তারিখ ১৩-১২-২০২০ইং। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার দিকে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকেই কার্পাসডাঙ্গায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে দেখা করতে যান। এ সময় হাবিবুর রহমান হাবিব সিদ্ধ ছোলা খাওয়ার জন্য দোকানে গেলে অতর্কিতভাবে কোমরপুর গ্রামের বিল্লালের ছেলে বকুল ও সুকলালের ছেলে সোহাগ কাঠের বাটাম দিয়ে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। এ সাংবাদিক ও স্থানীয় লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে হাবিবকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)