গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের উপজেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গাংনী মহিলা ডিগ্রি কলেজের হলরুমে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমিটির আহ্বায়ক ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। সভায় গাংনী প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক রমজান আলীর পরিচালনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্যসচিব সাইদুর রহমান, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, নুরজাহান বেগম, মকলেছুর রহমান খোকন, আলমডাঙ্গা এস এম জোহা কলেজের সহকারী অধ্যাপক সালাউদ্দীন ও মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোরাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, গাংনী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক নাসির উদ্দীন, তেড়াইল-জোরপুকুরিয়া ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম উল হক মিণ্টু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বিপিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ওহিদুল ইসলাম আসাদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা আহ্বায়ক কমিটির সদস্য অশোক চন্দ্র বিশ^াস, আবুল কাশেম অনুরাগী, আজিজুল হক রানু, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইটিভির জেলা প্রতিনিধি মাহাবুব আলম ও সাংবাদিক তোফায়েল হোসেনসহ উপজেলার বিভিন্ন কলেজের প্রভাষক, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সাস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভা শেষে গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলমকে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক এবং প্রভাষক ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশকে যুগ্ম আহ্বায়ক করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নিদের্শনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)