কার্পাসডাঙ্গায় মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
কার্পাসডাঙ্গায় মহান বিজয় দিবস পালনে প্রস্তুতি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কার্পাসডাঙ্গায় প্রস্তুতিসভা করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদের বিশ্বাস, ভারপ্রাপ্ত স¤পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক স¤পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, ক্রীড়াবিষয়ক স¤পাদক সাইফুল ইসলাম, দপ্তর স¤পাদক আহমেদ আলী, তথ্যবিষয়ক স¤পাদক এম এ জলিল, মহিলাবিষয়ক সম্পাদক রহিমা খাতুন, আওয়ামী লীগ নেতা শহিদ বিশ্বাস, মজিবার রহমান, সমির আলী, নিমু মণ্ডল, হযরত আলী, নাজমুল হক গ্যাগার, আশাবুল হক আশা, মণ্টু মেম্বার, বাহাদুর আলী, লুৎফর রহমান, শওকত আলী, ইলিয়াস মালিতা, রেজাউল করিম মিণ্টু প্রমুখ। মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে এ সভা থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নজির আহম্মেদ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. রবিউল হকের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বিশ্বাস। পরে কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কার্পাসডাঙ্গা বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত স¤পাদক আব্দুস সালাম বিশ্বাস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)