গাংনীতে ট্রাক্টরের ট্রলি পুকুরে, চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
গাংনীতে ট্রাক্টরের ট্রলি পুকুরে, চালকের মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ট্রাক্টরের ট্রলি পুকুরে পড়ে চালক রুহুল আমিনের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাতটার দিকে গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রুহুল আমিন গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে। শনিবার সকালে গাংনী থেকে ট্রাক্টর ট্রলি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন রুহুল আমিন। নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। রুহুল আমিন ট্রাক্টরের নিচে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনর্চাজ (ওসি) বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)