নবগঠিত ৫টি ইউনিট নেতৃবৃন্দের যৌথ বিবৃতি

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
নবগঠিত ৫টি ইউনিট নেতৃবৃন্দের যৌথ বিবৃতি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে সমীকরণ প্রতিবেদন: গত ৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চুয়াডাঙ্গা জেলা শাখার অধিন্যস্ত ০৫টি ইউনিটের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। কমিটিগুলো অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহী ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। ইউনিটগুলো হলো- চুয়াডাঙ্গা পৌর, চুয়াডাঙ্গা সদর উপজেলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা পৌর ও জীবননগর উপজেলা ছাত্রদল। উল্লেখিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উর্ধ্বতন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, দলের চরম ক্রান্তিকালে যোগ্যদের দিয়ে কমিটি উপহার দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি মো. ফজলুর রহমান খোকন, বিপ্লবী সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামল, খুলনা বিভাগীয় প্রতিনিধিদলের সম্মানিত নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহী, সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতাকে প্রানঢালা অভিনন্দন। নেতৃবৃন্দ বলেন, তথ্য উপাত্ত যাঁচাই বাছাই করে সুন্দর কমিটি ঘোষণা করায় কেন্দ্র, বিভাগ ও জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের প্রতি আমরা চরম কৃতজ্ঞ, তাঁদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। নেতৃবৃন্দ নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করার আহবান জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। কেন্দ্র ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের নামে অহেতুক মিথ্যাচার না করারও আহবানও জানান নেতৃবৃন্দ। যৌথ বিবৃতিদাতারা হলেন- চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব মাহবুবুর রহমান মাহবুব, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, জীবননগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন পারভেজ, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসানাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)