মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র, সভাপতি হাজী মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল। এসময় মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মাধ্যমে মৌলবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। দেশের অব্যাহত উন্নয়ন-অগ্রগতি যারা সহ্য করতে পারছে না। তারাই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)