গাংনী উপজেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
গাংনী উপজেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: পদ্মা সেতুর স্প্যান বসানো সম্পূর্ণ ও সেতু দৃশ্যমান হওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গাংনী বাজারের শহীদ রেজাউল চত্বরে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সামাদ বাধন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জাহান শিশির, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহজাহান আলী, মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক একে কুতুব। এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে গাংনী বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)