বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উঠল স্বেচ্ছাসেবক লীগ নেতার হাট

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উঠল স্বেচ্ছাসেবক লীগ নেতার হাট ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরেপুর: ‘দৈনিক সময়ের সমীকরণ’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পুরাতন গাড়ি বেচা-কেনার হাট সরিয়ে নিয়েছে হাট কর্তৃপক্ষ। গত ৬ ডিসেম্বর রোববার ‘দৈনিক সময়ের সমীকরণ’ পত্রিকায় ‘প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বেচ্ছাসেবক লীগের নেতার হাট!’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এই সংবাদ প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষ হাটের পরিচালক কামাল হোসেন জুয়েলকে হাটের বসানোর বিষয়ে কৈফত চান। কামাল হোসেন জুয়েল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও বিদ্যালয় কর্তৃপক্ষর কাছে ক্ষমা প্রার্থনা করে। সেই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে আর হাট বসাবে না বলে অঙ্গীকার করেন। গতকাল শুক্রবার স্থান পরিবর্তন করে বামনপাড়া পেট্রল পাম্পের পিছনে ব্যক্তি মালিকানাধীন জায়গায় পুরাতন গাড়ি বেচা-কেনার হাট বসতে দেখা গিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)