গাংনীর এলাঙ্গীতে ফুটবল ফাইনালের জুগিরগোফা বিজয়ী

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
গাংনীর এলাঙ্গীতে ফুটবল ফাইনালের জুগিরগোফা বিজয়ী ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার এলাঙ্গী ফুটবল মাঠে ফাইনাল খেলায় জুগিরগোফা একাদশ বিজয়ী হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার একদিকে অংশগ্রহণ করে হাড়িয়াদহ ফুটবল একাদশ ও অপর দিকে জুগীরগোফা ফুটবল একাদশ। নির্ধারিত খেলার প্রথমার্ধে জুগিরগোফা ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে হাড়িয়াদহ একাদশ একটি গোল করলে খেলায় সমতা ফিরে আসে। সমতা থাকা অবস্থায় নির্ধারিত সময় শেষ হয়। সময় স্বল্পতার কারণে কমিটি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে উভয় পক্ষ পাঁচটি করে বল শুট করার সিদ্ধান্ত হয়। জুগিরঘোফা একাদশ পাঁচটি বল গোল করতে সক্ষম হয় অপরদিকে হাড়িয়াদহ একাদশ একটি বল লক্ষ্যভ্রষ্ট শুট করে পরাজিত হয়। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে গুজুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলাম, এলাঙ্গী ক্যাম্প ইনচার্জ হেকমত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান, এসআই জিয়া, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেসসহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)