চুয়াডাঙ্গায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইমরানের মোটরসাইকেল শোডাউন

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
চুয়াডাঙ্গায় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইমরানের মোটরসাইকেল শোডাউন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. ইব্রাহিম শেখ ইমরান পানির বোতল প্রতীক পেয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসে পর্যায়ক্রমে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তারেক আহম্মেদ এবং সদর উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার কামরুল হাসান। এসময় লটারিতে পানির বোতল প্রতীক পেয়ে প্রায় অর্ধশত মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করেন তিনি। এতে উপস্থিত ছিলেন আরামপাড়ার হাসান, রাজা, বশির, ফয়সাল, অনিক, অন্তর, আলামিন, সেবদুল, সালেকিন, খালেক, সাদ্দাম, সম্রাট, ইমন, আকাশ, কুতুব, নোমান, জিকু, নাসির, রাহিদ, তমাল, গোরস্তান পাড়ার রাজা, জুবায়ের, ছামাদ, ইমরান, শ্যামল, গুলশানপাড়ার সজীব তন্ময়, রাব্বি, তৌফিক, শাহেদ, সোয়েব প্রমুখ। নির্বাচনে সফলতা কামনায় দোয়া করেছেন পৌর মেয়র জিপু চৌধুরী, সহযোগিতা ও সমর্থন দিয়ে মাঠে কাজ করার নির্দেশনা প্রদান করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)