উথলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
উথলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলীতে ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় উথলী ডিগ্রি কলেজ মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সিনিয়র সহসভাপতি কফিলউদ্দিন কফিল, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান পিল্টু, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম জেবুসহ ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক। উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)