দর্শনায় বৃহৎ অনলাইন মার্কেটিং ‘দেশ বাজার’-এর শুভ উদ্বোধন

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
দর্শনায় বৃহৎ অনলাইন মার্কেটিং ‘দেশ বাজার’-এর শুভ উদ্বোধন ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ‘দেশ বাজার’ অনলাইন শপের উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘দেশ বাজার’ অনলাইন শপের শুভ উদ্বোধন ঘোষনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক সাহিত্যিক ও কবি আবু সুফিয়ান, দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল। এসময় আরও উপস্থিত ছিলেন মাইটিভির জেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুবলীগ নেতা রাইসুল ইসলাম রাজু, আব্দুল হান্নান, দামুড়হুদা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাংবাদিক সালেকিন সাগর, দেশ বাজারের দামুড়হুদা উপজেলার মার্কেটিং ম্যানেজার ইমরান হোসেন, বিপুন হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলাম (স্বপন), মুস্তাফিজুর রহমান, সাংবাদিক কামরুজ্জামান রানা, অনলাইন ভিক্তিক শাপলা টিভির সিনিয়র উপস্থাপিকা ইশিতা পারভীন ও ফাতেমা কানিজ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশ বাজারের দামুড়হুদা এজেন্ট আব্দুর রহমান ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক হানিফ মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)