ঝিনাইদহ জেলা পুলিশকে পিকআপ উপহার

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
ঝিনাইদহ জেলা পুলিশকে পিকআপ উপহার ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ডাকবাংলা, সাধুহাটিসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা ডিউটি করার জন্য ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে জেলা পুলিশকে একটি পিকআপ গাড়ি হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উত্তর নারায়ণপুর ত্রিমহনীর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এ গাড়ি হস্তান্তর অনুষ্ঠিত হয়। গাড়িটি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চাল কল মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, ৩ নম্বর সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি আলাউদ্দিন আল-মামুন, ডাকবাংলা ত্রিমহনী চাল কল মিল মালিক সমিতির সভাপতি হাজি মোয়াজ্জেম মণ্ডল, সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী শাহিন রেজা সাঈদ, ডাকবাংলা দোকান মালিক সমিতির সভাপতি আ. রহমান কামাল, সাধারণ সম্পাদক রাজিব শেখ ও ত্রিমহনীর বিশিষ্ট চাল ব্যবসায়ী কামাল উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)