দর্শনায় মেয়র প্রার্থী বুলেটের সমর্থন মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
দর্শনায় মেয়র প্রার্থী বুলেটের সমর্থন মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমর্থকদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দর্শনা প্রতিনিধিত্বশীল ব্যক্তি আজিবার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সভায় বক্তব্য দেন হাবিবুর রহমান বুলেট। তিনি বলেন, দর্শনা পৌরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন দর্শনাকে উপজেলা ও স্থলবন্দর বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ইচ্ছা আছে। এছাড়া দর্শনাকে নান্দনিক পৌরসভা গড়ার লক্ষে পৌর পাঠাগার, শিশু পার্ক, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ময়লা আর্বজনার জন্য একটি ড্রাম্পিং স্টেশন নির্মাণসহ খেলাধুলার পরিবেশ ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে মাস্টার প্লান্টের মাধ্যমে সকল নাগরিকের বসবাসের একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই। এসময় উপস্থিত ছিলেন আবু তাহের, ওমর আলী শেখ, মোস্তবারী, ছন্নত আলী, নিজামউদ্দিন, মোজাম আলী, রাশেদ, ফরহাদ হোসেন, রাসেল হায়দার, পাপ্পু প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন সজিব হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)