আলমডাঙ্গায় কৃষকের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
আলমডাঙ্গায় কৃষকের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমান প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের বানিনাথপুরে কৃষকের খেতের কলাগাছ কর্তন ও মারপিটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মনিরুল মণ্ডলের ছেলে আক্তার আলীকে (৪৫) মারপিটের হুমকি, বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ও কলাগাছ কাটার অভিযোগ উঠেছে একই গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে সেলিম (৩৫), মৃত জয়নালের ছেলে নবিছদ্দিন (৬০) ও বদরুদ্দিনের ছেলে খয়বার আলির (৪৫) বিরুদ্ধে। কৃষক আক্তার আলী জানান, ‘নবিছদ্দিনের সঙ্গে জমি-জমা নিয়ে পূর্বের বিরোধ থাকায় তার সহযোগীদের সঙ্গে নিয়ে আমার বাড়িতে দল বেঁধে এসে আমার ঘরে আগুন নেওয়ার চেষ্টা করে, বাঁধা দিলে মারপিটের হুমকি দেয় ও আমার বাড়ির পাশের কলা খেতের সব গাছ কেটে দেয়।’ এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, কৃষক আক্তার আলী একটি অভিযোগ দায়ের করেছেন। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)