আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
আলমডাঙ্গা কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা কুমারি ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুমারী বাজারে গ্রামবাসীর সঙ্গে এ মতবিনিময় করেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ সাজেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়েরম্যান আবু সাইদ পিণ্টু। এসময় উপস্থিত ছিলেন শেখ আত্তাপ উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলেফ মণ্ডল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল হক, আওয়ামী লীগ নেতা আবুল হাসান, মানিক হোসেন, মাসুদ হোসেন, লাল মোহাম্মদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)