চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সঙ্গে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সভাপতি মো. মুন্তাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক, সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আব্দুল কাদের, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সহসভাপতি মো. সাধন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিরা মিয়া, সাংগঠনিক সম্পাদক রহমান মিয়া, প্রচার সম্পাদক নজর আলী, দপ্তর সম্পাদক আ. কাদের, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. মুর্শিদ মিয়া, অর্থ-বিষয়ক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য শিশির মিয়া, সাব্বিরসহ কমিটির সদস্যবৃন্দ। আলোচনা সভা পরিচালনা করেন অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)