ঘন কুয়াশায় কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু!

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
ঘন কুয়াশায় কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে ঘন কুয়াশায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার পাতিবিলা গ্রামে বাস ও ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত বাসের হেল্পার কালীগঞ্জ উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে মিরাজ (২৩)। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথের মধ্যে পাতিবিলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের হেল্পার মিরাজ নিহত হন। আহত হন বাসের পাঁচ যাত্রী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)